মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৫০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনটি সাদা সাহুলী সূতি কাপড় দিয়ে কাফন দেয়া হয়েছিল। কাপড়গুলোর মধ্যে কামিস ও পাগড়ী ছিল না। আর হুল্লা (দুটি চাঁদর) যা তাঁর কাফনের জন্য ক্রয় করা হয়েছিল এবং পরে তা বাদ দেয়া হয় এ সম্পর্কে লোকেরা বিভ্রান্তিতে পড়ে। আর তাকে কাফন দেয়া হয়েছিল সাদা সাহুলী তিন কাপড়ে। আবদুল্লাহ ইবনু আবূ বকর (রাঃ) সেটি নিয়ে গেলেন এবং বললেন, আমি এ পোষাককে সংরক্ষণ করে রাখব আমার কাফন দেয়ার জন্য। তারপর বললেন, যদি আল্লাহ তা’আলা তার নবীর জন্য এ কাপড় পছন্দ করতেন তবে অবশ্যই এ দ্বারা তাঁর কাফন দেয়া হত। তাই তিনি তা বিক্রি করে এর মূল্য সাদাকা করে দিলেন।