মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৫১
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর প্রথমে ইয়ামনী কাফনে আবৃত করা হল যে কাপড় আবদুল্লাহ ইবনু আবূ বকর (রাঃ) এর ছিল। এরপর তা খুলে ফেলা হলো এবং ইয়ামন দেশের সাহুল নামক স্থানে তৈরী তিনটি কাপড় দেয়া হল। ঐগুলোর মধ্যে কামিস ও পাগড়ী ছিল না। আবদুল্লাহ (রাঃ) তাঁর পোষাক উঠিয়ে রাখলেন এবং বললেন, এ দ্বারা আমার কাফন দেয়া হবে। এরপর বললেন, যে কাপড়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন দেয়া হয়নি আমাকে সে কাপড়ে কাফন দেয়া হবে? তাই তিনি তা সাদাকা করে দিলেন।