Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০৬৫

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

শায়বান ইবনু ফাররুখ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যাক্তি জানাযায় উপস্থিত থাকবে তার জন্য এক কিরাত সাওয়াব। ইবনু উমর (রাঃ) এ কথা শুনে বললেন, আবূ হুরায়রা (রাঃ) আমাদের কাছে বহু হাদীস বর্ণনা করেন। এ প্রসঙ্গে তিনি আয়িশা (রাঃ) এর কাছে লোক পাঠালেন। সে তাকে জিজ্ঞাসা করলে তিনি আবূ হুরায়রার কথার সত্যতা স্বীকার করলেন। তখন ইবনু উমর (রাঃ) বললেন, আমরা তো অনেক কীরাত নষ্ট করে দিয়েছি।

ছবি বানান