মুসলিম শরীফ - হাদীস নং ২,০৬৬
তিনি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর নিকট বসাছিলেন। হঠাৎ গৃহকর্তা খাব্বাব (রাঃ) আগমন করলেন এবং বললেন, হে আবদুল্লাহ ইবনু উমর! তুমি শুননি, আবূ হুরায়রা (রাঃ) কী বলেছেন? তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যে ব্যাক্তি তার ঘর হতে জানাযার সাথে বের হল, জানাযার-সালাত আদায় করলো, অতঃপর দাফন করা পর্যন্ত সাথে থাকল তবে সে দু’কীরাত সাওয়াব পাবে। প্রত্যেক কীরাত উহুদ পাহাড়ের সমান হবে। আর যে ব্যাক্তি জানাযার সালাত শেষে চলে আসলো সে উহুদ পাহাড় সমপরিমাণ (এক কীরাত) সাওয়াব পাবে। তখন ইবনু উমর (রাঃ) খাব্বাবকে আয়িশা (রাঃ) এর নিকট পাঠালেন। আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণনা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি যা বলেন, পুনরায় ফিরে এসে তাঁকে তিনি কি বললেন তা অবহিত করতে লাগলেন। অতঃপর ইবনু উমর (রাঃ) মসজিদ হতে এক মুষ্ঠি কংকর হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। ইতিমধ্যে তাঁর কাছে দুত ফিরে এসে বললেন, আয়িশা (রাঃ) বলেছেন, আবূ হুরায়রা (রাঃ) সত্য বলেছেন। ইবনু উমর (রাঃ) তার হাতের কংকরগুলো নিক্ষেপ করে বললেন, আমরা অনেক কীরাত নষ্ট করে দিয়েছি।