মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৬৯
কোন মৃত ব্যাক্তি যার উপর মুসলিমের এক দল জানাযার সালাত আদায় করবে, যাদের সংখ্যা একশতে পৌছে এবং তাদের প্রত্যেক তার জন্য সূপারিশ করে তবে তাদের সুপারিশ গ্রহণীয় হবে। আবদুল্লাহ (রহঃ) বলেন, আমি এ হাদীস শু’আয়ব ইবনু হাবহাবকে জানালাম। তিনি বললেন, আনাস ইবনু মালিক (রাঃ)-ও আমার নিকট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীস শুনেছেন বলে বর্ণনা করেছেন।