Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০৭০

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তার এক ছেলে কুদায়দ অথবা উলফান নামক স্থানে ইন্তেকাল করলেন। তখন তিনি বললেন, হে কুরায়ব! দেখো তো, তার জানাযার জন্য কি পরিমাণ মানুষ সমবেত হয়েছে। আমি বেরিয়ে দেখলাম, কিছু লোক সমবেত হয়েছে। আমি তাঁকে এ খবর দিলাম। তিনি বললেন, তাদের সংখ্যা কি চল্লিশ হবে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, শবদেহ বের কর। কেননা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, যখন কোন মুসলিমের ইন্তেকাল হয় এবং তার জানাযায় এমন চল্লিশজন লোক অংশ নেয় যারা আল্লাহ পাকের সাথে কোন কিছুকে শরীক করে না, তখন তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণযোগ্য হয়।

ছবি বানান