Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,১৮৭

প্রায় ২ মিনিট · ১৯০ শব্দ

তিনি বলেন, মদিনার আনসারী সাহাবীদের মধ্যে আবূ তালহা (রাঃ) সর্বাপেক্ষা বিত্তবান ছিলেন। তার সস্পড়ির মধ্যে ’বায়রুহাই’ ছিল সর্বাধিক প্রিয় সম্পদ। সেটি মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অবস্থিত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে এর সুপেয় পানি পান করতেন। আনাস (রাঃ) বলেন, 'তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা তোমরা কখনো পূন্যতা লাভ করবে না' এ আয়াত নাযিল হলে তখন আবূ তালহা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে বললেন, আল্লাহ তায়ালা আল কুরআনে বলছেন, 'তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পূন্যতা লাভ করবে না।' ’বায়রুহা’ আমার সর্বপেক্ষা প্রিয় সম্পদ। অতএব আমি তা আল্লাহর রাহে সাদাকা করলাম। বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকী ও সঞ্চয় আশা করি এবং আখিরাতে পুজির আশা রাখি। ইয়া রাসুলাল্লাহ! আপনার মর্জি মাফিক আপনি তা স্বদ্ব্বব্যবহার করুন। এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ! সম্পদটি লাভজনক। সম্পদটি লাভজনক। এ সম্পর্কে তুমি যা বললে, অবশ্যই আমি তা শুনেছি তবে আমার পছন্দ হচ্ছে তা তুমি তোমার আত্নীয়-স্বজনদের মাঝে বন্টন করে দাও। অতঃপর আবূ তালহা (রাঃ) আত্নীয়-স্বজন ও তার চাচাতো ভাইদের মাঝে তা বন্টন করে দিলেন।

ছবি বানান