মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১৮৮
তিনি বলেন, 'তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় নাকরা পর্যন্ত তোমরা কখনো পূণ্য লাভ করবে না' এ আযাতটি নাযিল হওয়ার পর আবূ তালহা (রাঃ) বললেন, আমি মনে করি আমাদের রব আমাদের সম্পদ থেকে কিছু চাচ্ছেন। ইয়া রাসুলাল্লাহ! আমি আপনাকে সাক্ষী করে বলছি, আমি আমার, ’বায়রুহা’ নামক ভূমি আল্লাহর রাহে দান করলাম। তিনি বলেন, অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা তোমার আত্নীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে দাও। তিনি তা হাসসান ইবনু সাবিত ও উবাই ইবনু কাব (রাঃ) এর মধ্যে বণ্টন করে দিলেন।