Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২২৪

প্রায় ১ মিনিট · ৬৬ শব্দ

হাসান আল হুলওয়ানী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... হাকিম ইবনু হিযাম (রাঃ)- থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! সা’দকা, দাসমুক্তি ও আত্নীয়-স্বজনদের সাথে সুসস্পর্ক রাখা ইত্যাদি যেসব নেক কাজ জাহির্লী যুগে আমি করতাম, আমি কি তার কোন প্রতিদান পাব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ তোমার পূর্বেকৃত সৎকর্মের ফলেই তুমি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছ।

ছবি বানান