Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২২৫

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... হাকীম ইবনু হিযাম (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, ইয়া রাসুলাল্লাহ! কিছু কিছু বিষয় যা আমি যাহিলী যুগে নেক কাজ হিসাবে করতাম, আমি কি তার কোন প্রতিদান পাব? তদুত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেনঃ তোমার সেসব নেক কাজের ফলেই তুমি ইসলাম গ্রহনের সৌভাগ্য লাভ করেছ। আমি বললাম, আল্লাহর কসম! জাহেলী যুগে যেসব নেক কাজ আমি করেছি, ইসলামী যিন্দেগীতেও আমি তা করে যাব।

ছবি বানান