মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২৫৪
তিনি বলেন, এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, ইয়া রাসুলাল্লাহ! উত্তম সাদাকা কি? তিনি বললেন, অর্থের প্রতি লোভ থাকাকালে সুস্থ অবস্থায় তোমার দান করা, যখন তুমি দারিদ্রের ভয় কর এবং ধনী হওয়ার আকাঙ্ক্ষা রাখ। আর (সাদাকা প্রদানে) এত বিলম্ব করবে না যে, যখন তোমার প্রাণ কন্ঠনালীতে এসে যায়, তখন তুমি বলতে থাকবে যে, অমুকের জন্য এ পরিমাণ এবং অমুকের জন্য এ পরিমান। জেনে রাখ, এ সম্পদ তো অমুকের হয়েই আছে।