Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২৫৫

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! বিরাট সাওয়াব কোন সাদাকায়? তিনি বললেন, জেনে রাখ, তোমার পিতার শপথ! (অবশ্য) তোমাকে অবহিত করা হচ্ছে যে, অর্থ লোভ থাকাকালে সুস্থ অবস্থায় তোমার সাদাকা করা, যখন তুমি দারিদ্র্যের আশংকা কর এবং দীর্ঘায়ু কামনা কর। (সাদাকা প্রদানে) এত বিলম্ব করবে না যে, যখন প্রাণ কন্ঠাগত হয়ে যাবে তখন তুমি বলতে থাকবে, এ পরিমাণ অমুকের জন্য এবং এ পরিমাণ অমুকের জন্য। অথচ তা তো অমুকের জন্য হয়েই আছে।

ছবি বানান