মু
মুসলিম শরীফ - হাদীস নং ২২৭
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, (আল্লাহ তা’আলার বানী) ’যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করে নাই নিরাপত্তা তাদের জন্য, তারাই সৎ পথ প্রাপ্ত” (৬ঃ ৮২)। এ আয়াতটি অবতীর্ণ হলে বিষয়টি সাহাবীদের কাছে খুবই কঠিন মনে হল। তাঁরা বললেন, আমাদের মধ্যে এমন কে আছে, যে নিজের উপর আদৌ জুলুম করে নাই? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমরা যা মনে করেছ বিষয়টি তা নয়, বরং লূকমান তাঁর পুত্রকে সম্মোধন করে যা বলেছিলেন এর মর্ম, হে বৎস! আল্লাহর সাথে কোন শরীক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম।” (৩১ঃ ১৩)