Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২২৬

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... উরওয়া ইবনু যুবায়র (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, হাকীম ইবনু হীযাম (রাঃ) জাহিলী যুগে একশ’ ক্রীতদাস আযাদ করেছিলেন, মাল বোঝাই একশ’ উট দান করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও তিনি একশ’ ক্রীতদাস আযাদ করেন এবং মালামাল বোঝাই একশ উট সা’দকা করেন। পরে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে প্রশ্ন করেন। এরপর বর্ণনাকারী উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।

ছবি বানান