Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২৯২

প্রায় ২ মিনিট · ১৭০ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, হে লোক সকল! আল্লাহর কসম, আমি তো তোমাদের জন্য আশংকা করি কেবল সেই পার্থিব ধনৈশ্বর্যের, যা আল্লাহ তোমাদের জন্য উদগত করে দিবেন। তখন এক ব্যাক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! কল্যাণ কি অকল্যাণ আনতে পারে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একথা শুনে) কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, তুমি কী বলেছিলেন? লোকটি বলল, আমি বলেছিলাম, কল্যাণ কি অকল্যাণ আনতে পারে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল্যাণ কেবল কল্যাণইআনয়ন করে। যেমন, বসন্তকাল যা (তৃণলতা) উদগত করে তা জীবজন্তুকে পেট ফুলিয়ে মারে বা মরার নিকটবর্তী করে দেয়। কিন্তু যে তৃণভোজী পশু তা খায় এবং খেয়ে উদরপূর্তি করে, তারপর সূর্যের আলোকে থাকে, পেশাব ও পায়খানা করে এবং জাবর কাটে এরপর আবার আসে এবং খায়। অতএব যে ব্যাক্তি ন্যায়ভাবে মাল উপার্জন করে তার জন্য এ মাল বরকত পূর্ণ করে দেওয়া হবে। আর যে ব্যাক্তি; অন্যায়ভাবে মাল উপার্জন করে সে ঐ লোকের অনুরুপ যে ভক্ষণ করে কিন্তু তৃপ্ত হয় না।

ছবি বানান