Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২৯৩

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে সর্বাধিক আশংকা করি পার্থিব চাকচিক্যের, যা আল্লাহ তাআ’লা তোমাদের জন্য সৃষ্টি করে দিবেন। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! পার্থিব চাকচিক্য কি? তিনি বললেন, যমীনের বরকতসমূহ। তারা আবার বললেন, ইয়া রাসুলাল্লাহ! কল্যাণ কি অকল্যাণ আনতে পারে? তিনি বললেন, কল্যাণ কল্যাণই আনয়ন করে। একথা তিনি তিনবার বললেন। তবে বসন্তকাল যা উদগত করে তা হয় তো (জীব জন্তুকে) মেরে ফেলে অথবা মরার নিকটবর্তী করে দেয়। কিন্তু যে পশু তা খেয়ে উদরপূর্তি করে, তারপর রৌদ্রে গিয়ে জাবর কাটে এবং পেশাব পায়খানা করে, তারপর ফিরে আসে এবং খায়, তার কথা ভিন্ন। পার্থিব সম্পদ মধুর ও চাকচিক্যময়! যে ন্যয়ভাবে মাল উপার্জন করে এবং যথাস্থানে তা ব্যয় করে তবে তা হয় উত্তম সহায়ক আর যে অন্যায়ভারে সস্পদ উপার্জন করে সে ঐ ব্যাক্তির ন্যায়, যে ভক্ষণ করে কিন্তু তৃপ্ত হয় না।

ছবি বানান