মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩১৪
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ সুফিয়ান ইবনু হারব, সাফওয়ান ইবনু উমায়্যা, উয়ায়না ইবনু হিসন ও আকরা ইবনু হাবিস (রাঃ) কে একশ করে উট প্রদান করলেন। আব্বাস ইবনু মিরদাস (রাঃ) কে ঐ পরিমাণ সংখ্যা থেকে কিছু কম দিলেন। তখন আব্বাস ইবনু মিরদাস (রাঃ) বললেনঃ আপনি আমার ও আমার ঘোড়ার অংশকে বণ্টন করেছেন, উয়ায়না এবং আকরার মাঝে। অথচ উয়ায়না ও আকরার কোন সমাবেশে - মিরদাস হতে অগ্রগামী হতে পারেনি। আমি তাদের চেয়ে কম বাহাদূর নই, আজকে যাকে নীচে রাখা হবে তাকে উপরে ওঠানো হবে না। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকেও একশ উট পূর্ণ করে দিলেন।