মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩১৫
আহমাদ ইবনু আবদা আদ-দাব্বী (রহঃ) ... উমর ইবনু সাঈদ ইবনু মাসরুক (রহঃ) সুত্রে এ সনদে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধলব্ধ সস্পদ বণ্টন করলেন এবং আবূ সুফিয়ান ইবনু হারব (রাঃ) কে একশ উট প্রদান করলেন। তারপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এ হাদীসে একথাও রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা ইবনু উলাসা (রাঃ) কে একশ উট প্রদান করলেন।