Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৩২৪

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) ... উমর ইবনু কা’কা (রহঃ) সূত্রে এ সনদে উক্ত হাদীস বর্ণনা করেছেন। তবে বর্ণনাকারীর এ হাদীসের মধ্যে আলকামা ইবনু উলাসার কথা রয়েছে। কিন্তু আমির ইবনু তুফায়লের কথা উল্লেখ নেই। অনুরূপভাবে এ হাদীসের মধ্যেنَاشِزُ এর স্থলেنَاتِئُ الْجَبْهَةِ কথাটি উল্লেখ রয়েছে। এ হাদীসের মধ্যে অতিরিক্ত এ কথাও বর্ণিত আছে যে, এরপর উমর ইবনু খাত্তাব (রাঃ) দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসুল! আমি কি তার গর্দান উড়িয়ে দেব না? তিনি বললেন, না। তারপর লোকটি পেছনের দিকে চলে গেল। এরপর খালিদ সাইফুল্লাহ (রাঃ) দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসুল! আমি কি তার গর্দান উড়িয়ে দেব না? তিনি বললেন, না। এরপর বললেন, অচিরেই তার বংশ থেকে এমন কাওম হবে, যারা নরমভাবে মধুর সূরে আল্লাহর কিতাব পাঠ করবে। বর্ণনাকারী বলেন, উমর (রাঃ) বলেছেন, আমার মনে হয়, তিনি বলেছেনঃ যদি আমি তাদেরকে পাই তবে সামূদ সম্প্রদায়ের মত অবশ্যই তাদের হত্যা করব।

ছবি বানান