মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩২৫
ইবনু নুমায়র (রহঃ) ... উমারা ইবনু কা’কা (রহঃ) সুত্রে এ সনদে উক্ত হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসে এও বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনাগুলো যায়দ আল খায়র, আকরা ইবনু হাবিস, উয়ায়না ইবনু হিসন ও আলকামা ইবনু উলাসা বা আমির ইবনু তুফায়ল (রাঃ) এই চার ব্যাক্তির মাঝে বণ্টন করে দিলেন। আবদুল ওয়াহিদের হাদীসের মত এ হাদীসেওنَاشِزُ الْجَبْهَةِ কথাটি উল্লেখ রয়েছে। এ হাদীসে আছে যে, 'এর ঔরষ থেকে এমন এক কাওম বের হবে'। তবে এ হাদীসের মধ্যে 'যদি আমি তাদেরকে পাই; তবে সামূদ সম্প্রদায়ের হত্যা করার মত আমিও তাদেরকে হত্যা করব' কথাটি উল্লেখ নেই।