Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৩২৬

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

একদা তারা দু’জন আবূ সাঈদ খুদরী (রাঃ) এর নিকট এসে হারুরিয়্যা (খারেজী সম্প্রদায়)-দের সম্পর্কে প্রশ্ন করলেন এবং বললেন, আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হারুরিয়্যাদের আলোচনা করতে শুনেছো কি? তিনি বললেন, হারুরিয়্যা কারা আমি জানি না, তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একথা বলতে শুনেছি যে, এ উম্মাতের মাঝে, তিনি 'এ উম্মাত থেকে' (এ কথা বলেন নি) এমন কাওম বের হবে তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ মনে করবে। তারা কুরআন পাঠ করবে কিন্তু এ কুরআন তাদের কন্ঠনালী অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে বেরিয়ে যাবে যেমন বেরিয়ে যায় তীর তার লক্ষ্যস্থল ভেদ করে। এরপর তীর নিক্ষেপকারী ব্যাক্তি তার তীর, নাসল রুসাফ এর ফুকার (ধনুকের অংশের আরবী নাম) প্রতি তাকিয়ে দেখে যে, এগুলি রক্তে লেগেছে কিনা?

ছবি বানান