মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪২৭
তিনি বলেন, আমি ও মাসরুক (রহঃ) আয়িশা (রাঃ) এর নিকট গেলাম এবং তাঁকে বললাম হে উম্মুল মুমিনীন! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের দুই ব্যাক্তির মধ্যে এক ব্যাক্তি ইফতার ও সালাতে ত্বরান্বিত করে এবং অন্য এক ব্যাক্তি ইফতার ও সালাত বিলম্ব করে। তিনি জিজ্ঞাসা করলেন সে কোন ব্যাক্তি; যে ইফতার ও সালাত ত্বরাম্বিত করে? আমরা বললাম আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতে।। আবূ কুরায়ব বলেন অপরজন হলেন, আবূ মূসা (রাঃ)।