মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪২৮
তিনি বলেন আমি ও মাসরুক (রহঃ) আয়িশা (রাঃ) এর নিকট গেলাম। এরপর মাসরুক (রহঃ) তাকে বললেনঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে দুই ব্যাক্তি যারা কল্যাণজনক কাজে কোন প্রকার অবহেলা প্রদর্শন করেন না। তাঁদের একজন মাগরিব এবং ইফতারের মধ্যে ত্বরা করেন। আর অপর জন মাগরিব ও ইফতারে বিলম্ব করেন। তিনি বললেন কে মাগরিব ও ইফতার ত্বরা করেন? তিনি বললেন তিনি আবদুল্লাহ (রাঃ) আয়িশা (রাঃ) বললেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন।