Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৩৭

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল করতে নিষেধ করেছেন। তখন মুসলিমদের এক ব্যাক্তি বললেন, হে আল্লাহর রাসুল! আপনিতো সাওমে বিসাল করে থাকেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আমার মত কে আছে? আমি রাত্রি যাপন করি এমতাবস্থায় যে আমার প্রতিপালক আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। সাহাবাগণ যখন সাওমে বিসাল থেকে নিবৃত হলেন না তখন তিনি তাদের সাথে একদিন এবং পরে আরেক দিন সাওমে বিসাল করলেন। এরপর তারা চাঁদ দেখলেন, তখন তিনি বললেন, চাঁদ আরো দেরীতে দেখা গেলে আমিও সাওমে বিসাল দীর্ঘায়িত করতাম। তারা সাওমে বিসাল থেকে বিরত থাকতে অস্বীকার করলে তিনি শাস্তি স্বরূপ এ ব্যবস্থা গ্রহণ করেন।

ছবি বানান