মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৩৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাওমে বিসাল থেকে বিরত থাক। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুল! আপনি তো সাওমে বিসাল করে থাকেন? তিনি বললেন, এ ব্যাপারে তোমরা তো আমার মত নও। আমি এমতাবস্থায় রাত্রি যাপন করি যে, আমার প্রতিপালক আমাকে পানাহার করান। তাই তোমরা তোমাদের সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকু আমল কর।