মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫২৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন আমাদেরকে সিয়াম পালনের নির্দেশ দিতেন। তিনি এ ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করতেন এবং এ বিষয়ে তিনি আমাদের খোজ-খবর নিতেন। কিন্তু যখন রমযানের সিয়াম ফরয হ’ল, তখন তিনি আমাদেরকে আদেশও করেননি, নিষেধও করেননি এবং কোন খোঁজ-খবর আর নেন নি।