মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫২৪
হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... ইউনুস (রহঃ) ইবনু শিহাব (রহঃ) থেকে এবং তিনি হুমায়দ ইবনু আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন মু’আবিয়া ইবনু আবূ সুফয়ান (রাঃ) কে মদিনায় ভাষণ দিতে শুনলেন, অর্থাৎ যখন মদিনায় এসেছিলেন, তখন আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিবসে তিনি তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, হে মদিনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এদিন সম্পর্কে বলতে শুনেছি যে, এ হল আশূরা (আশুরা/আসুরা/আসূরা) দিবস। তোমাদের উপর এদিনের সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) ফরয করেন নি। তবে আমি সাওম পালন করছি। তাই তোমাদের মধ্যে যে সাওম পালন করতে পছন্দ করে, সে পালন করবে আর যে পছন্দ করেনি, সে করবে না।