মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬০২
যুহায়র ইবনু হারব (রহঃ) ... ইয়াহইয়া ইবনু আবূ কাসীর (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীস বর্নিত হয়েছে। তবে এই সুত্রে 'প্রতি মাসে তিন দিন সাওম পালন কর' কথার পর আরও আছে কেননা তোমার জন্য প্রতিটি ভাল কাজের পরিবর্তে তার দশগুন প্রতিদনি রয়েছে। অতএব তা এক বছর সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনের সমানই হল। এই হাদীসে আরও উল্লেখ আছে, 'আমি (আবদুল্লাহ) বললাম, আল্লাহর নবী দাউদ (আঃ) এর সাওম কিরূপ ছিল? তিনি বললেন, অর্ধ বছর (সাওম পালন করা)' এই সুত্রে কুরআন তিলওয়াত সম্পর্কে কিছু উল্লেখ নাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একথাও উল্লেখ নাই 'তোমার উপর তোমার স্ত্রীরও অধিকার রয়েছে।' বরং এতে উল্লেখ আছে “তোমার উপর তোমার সন্তানেরও অধিকার রয়েছে।”