মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬১০
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট পছন্দনীয় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) হচ্ছে দাঊদ (আলাইহিস সালাম) এর সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) এবং তাঁর নিকট পছন্দনীয় সালাত হচ্ছে দাউদ (আলাইহিস সালাম) এর সালাত। তিনি অর্ধরাত ঘূমাতেন। অতঃপর এক-তৃতীয়াংশ রাত ইবাদতে থাকতেন। অতঃপর এক-ষষ্ঠাংশ রাত ঘূমাতেন। তিনি একদিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতেন এবং একদিন বাদ দিতেন।