Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬১১

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) হচ্ছে দাউদ (আলাইহিস সালাম) এর সাওম। তিনি বছরের অর্ধেককাল সাওম পালন করতেন। মহান আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় সালাত হচ্ছে দাউদ (আলাইহিস সালাম) এর সালাত। তিনি অর্ধ রাত ঘুমাতেন, অতঃপর সালাতে দাঁড়াতেন, অতঃপর শেষ রাতে ঘুমিয়ে যেতেন। অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পর এক-তৃতীয়াংশ রাত ইবাদত করতেন। রাবী ইবনু জুরায়জ (রহঃ) বলেন, আমি আমর ইবনু দীনারকে বললাম, আমর ইবনুল আস (রাঃ) কি একথা বলতেন যে, তিনি অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পর এক-তৃতীয়াংশ রাত ইবাদতে থাকতেন? তিনি বললেন, হ্যাঁ।

ছবি বানান