Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬১৪

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

যুহায়র ইবনু হারব (রহঃ) ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবদুল্লাহ ইবনু আমর! আমি জনিতে-পেরেছি যে, তুমি দিনের বেলা সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন কর, এবং রাতের বেলা সালাতে থাক। তুমি এরূপ করো না। কারন তোমার উপর তোমার দেহের একটি অংশ (হক) রয়েছে তোমার উপর তোমার চোখের অংশ-রয়েছে এবং তোমার উপর তোমার স্ত্রীর অংশ রয়েছে। তুমি সাওমও পালন কর এবং বাদও দাও। প্রতি মাসে তিন দিন করে সাওম পালন কর এবং এটাই হল সারা বছরের সাওম। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আমার আরও শক্তি আছে। তিনি বললেন, তাহলে দাঊদ (আলাইহিস সালাম) এর সাওম এর মত সাওম পালন কর। একটি সাওম পালন কর এবং একদিন বাদ দাও। আবদুল্লাহ (রাঃ) বলতেন হায়! আমি যদি সহজটার উপর আমল করতাম!

ছবি বানান