মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬১৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি একদিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করলে পরের দিনের সওয়াব পাবে। তিনি বলেন, আমি আরও অধিক রাখতে সক্ষম। তিনি বললেন, তুমি দুই দিন সাওম পালন কর। তাহলে অবশিষ্ট দিনগুলোর সওয়াব পাবে। তিনি বললেন, আমি আরও অধিক সাওম রাখতে সক্ষম। তিনি বললেন, তুমি তিন দিন সাওম পালন কর তাহলে অবশিষ্ট দিনগুলোরও সওয়াব পাবে। তিনি বললেন, আমি আরও অধিক রাখতে সক্ষম। তিনি বললেন, তুমি চার দিন সাওম পালন কর, তাহলে অবশিষ্ট দিনগুলোরও সওয়াব লাভ করবে। তিনি বললেন, আমি আরও অধিক রাখতে সক্ষম। তিনি বললেন, তুমি দাউদ (আলাইহিস সালাম) এর সাওম পালন কর যা আল্লাহর কাছে সর্বোত্তম সাওম। তিনি একদিন সাওম পালন করতেন এবং পরের দিন বাদ দিতেন।