মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৭০
ইবনু আবূ উমর (রহঃ) ... ইয়ালা ইবনু উমায়্যা (রাঃ) বলেন, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এল। তখন তিনি জিরানা নামক স্থানে ছিলেন এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেই ছিলাম। লোকটি খালূক (জাতীয় সুগন্ধি) যুক্ত একটি জুব্বা পরিহিত ছিল। সে বলল, আমি উমরার ইহরাম বেধেছি এবং আমার পরিধানে এই জুব্বা রয়েছে এবং আমি খালূক ব্যবহার করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি হাজ্জের ইহরামে থাকলে কি করতে? সে বলল, আমি নিজের এই পরিধেয় খুলে এবং নিজের দেহ থেকে এই সুগন্ধি ধুয়ে ফেলতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি হাজ্জের ইহরামে থাকলে যা করতে, উমরার জন্য তাই কর।