Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৮৫

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাথার চুল জমাট করা অবস্থায় তালবিয়া পাঠ করতে শুনেছি। তিনি বলছিলেন, 'লাব্বইকা আল্লাহুম্মা লাব্বাইকা ...... লা শারীকা লাকা।' তিনি এর সাথে আর কোন কথা যোগ করতেন না। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) আরও বলতেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলায়ফায়, দুরাকআত সালার আদায় করতেন। অতঃপর তার উষ্ট্রী যখন তাকে নিয়ে যুল-হুলাইফার মসজিদের সামনে দণ্ডায়মান হতো তখন তিনি শব্দ-সহকারে তালবিয়া, পাঠ শুরু করতেন। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) আরও বলতেন, উমর ইবনুল খাত্তাব (রাঃ)ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই তালবিয়া পাঠ করতেন এবং বলতেন, “লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা ...... ওয়ার রাগবাউ ইলাইকা ওয়াল আমলু।

ছবি বানান