Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৮৬

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেন, মুশরিকরা বলত, “লাব্বাইকা লা শারীকা লাকা।” রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের ক্ষতি হোক, ক্ষান্ত হও, ক্ষান্ত হও (সামনে আর বলো না)। তারা এর সাথে আরও বলত, “কিন্তু হে আল্লাহ! তোমার আরও একজন শরীক আছে তুমিই যার মালিক এবং সে কিছুরই মালিক নয়।” তারা এই কথা বলত আর বায়তুল্লাহ তাওয়াফ করত।

ছবি বানান