মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৭২০
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ... মানসুর (রহঃ) হাকাম (রহঃ) থেকে মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু বাশশার ও শু’বা (রহঃ)হাকাম (রহঃ) থেকে ও উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) ...শু’বা (রহঃ) হাবীব (রহঃ) থেকে তারা সকলে সা’ঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে তিনি ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, সা’ব ইবনু জাসসামা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বন্য গাধার পায়ের গোশত হাদিয়া দেন। তখন তা থেকে রক্ত ঝরছিল। আর হাকামের সুত্রে শু’বা কর্তৃক বর্ণিত হাদীসে বন্য গাধার পেছনের অংশের কথা উল্লেখ আছে। আর হাবীবের শু’বা কর্তৃক অপর বর্ণনায় আছে, (সা’ব) বন্য গাধার উরুর পার্শ্বের গোশত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উপঢৌকন পাঠান। কিন্তু তিনি তা ফেরত দেন।