Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭২১

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

যুহায়র ইবনু হারব (রহঃ) ... তাউস (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, যায়দ ইবনু আরকাম (রাঃ) তাঁর নিকট এলেন। তখন আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, ইহরাম অবস্থায় যে, রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিকার করা জন্তুর গোশত উপঢৌকন দেওয়া হয়েছিল। সে সম্পর্কে আপনি আমার কাছে যেন কী রকম বর্ণনা করেছিলেন? রাবী (তাউস) বলেন, তিনি বললেন, তাকে শিকারকৃত জন্তুর একটি অঙ্গ হাদিয়া দেওয়া হয়েছিল, তিনি তা ফেরত দিয়েছিলেন এবং বলেছিলেন, আমরা এই গোশত খেতে পারি না, কারণ আমরা ইহরাম অবস্থায় আছি।

ছবি বানান