মু
মুসলিম শরীফ - হাদীস নং ২৭৬
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু মাল বন্টন করছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! অমুককে কিছু দিন, কেননা সে নিশ্চয়ই একজন মুমিন ব্যাক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বরং বল যে, সে একজন মুসলিম। সাহাবী বললেন, আমি কথাটি তিনবার পূনরাবৃত্তি করেছি, তিনিও তিনবারই আমাকে ঐ একই উত্তর দিয়েছেন এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অপরজন আমার কাছে অধিক প্রিয় হওয়া সত্ত্বেও আমি কাউকে এ কারণে (মাল) দিয়ে থাকি যে, আল্লাহ তা’আলা যেন তাকে উপূড় করে জাহান্নামে নিক্ষেপ না করেন।*