Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২৭৭

প্রায় ২ মিনিট · ১৯০ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় লোককে কিছু মাল দিলেন। তখন সা’দ (রাঃ) তাদের মধ্যে বসা ছিলেন। সা’দ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এক ব্যাক্তিকে কিছু দিলেন না; অথচ আমার দৃষ্টিতে সে ছিল পাওয়ার বেশি উপযুক্ত। তাই আমি বললাম, হে আল্লাহর রাসুল! অমুককে না দেওয়ার কারণ কি? আল্লাহর কসম, অবশ্যই আমি তাকে তো মুমিন বলে জানি! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বরং বল সে মুসলিম। আমি কিছুক্ষণ র্নীরব থাকলাম। তার সম্পর্কে আমি যা জানি তা আমার কাছে প্রবল হয়ে উঠল, তাই আমি বললাম, হে আল্লাহর রাসুল! অমুককে না দেওয়ার কারণ কি? আল্লাহর কসম, আমি তো তাকে অবশ্যই মুমিন বলে ধারনা করি! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বরং বল, সে মুসলিম। আমি কিছুক্ষণ চুপ রইলাম। পূনঃ তার সম্পর্কে আমি যা জানি, তা প্রবল হয়ে উঠল, তাই আমি বললাম, হে আল্লাহর রাসুল! অমুককে না দেয়ার কারণ কি? আল্লাহর কসম, আমি তো তাকে অবশ্যই মুমিন বলে জানি! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বরং বল, সে মুসলিম। অন্যজন আমার কাছে অধিক প্রিয় হওয়হ সত্ত্বেও আমি কাউকে এ আশঙ্কায় কিছু দান করে থাকি যে, সে যেন নিম্নমুখী হয়ে জাহান্নামে নিক্ষেপ্ত না হয়।

ছবি বানান