Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৮৩

প্রায় ২ মিনিট · ১৫১ শব্দ

তিনি বলেন, আমরা বিদায় হাজ্জের (হজ্জ) বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওনা হলাম। আমি উমরার ইহরাম বাঁধলাম এবং সাথে কুরবানীর পশু নিইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাথে কুরবানীর পশু আছে সে যেন তার উমরার সাথে হাজ্জের (হজ্জ) ইহরামও বাঁধে এবং উভয়ের অনুষ্ঠানাদি সমাপ্ত করার পূর্বে যেন ইহরাম না খোলে। আয়িশা (রাঃ) বলেন, আমার মাসিক ঋতু শুরু হওয়া গেল। আরাফাতের রাত শুরু হলে আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি উমরার ইহরাম বেঁধেছিলাম, অতএব আমি কিভাবে হাজ্জ (হজ্জ) করব? তিনি বললেন, তোমর চুল খুলে ফেল এবং চিরুনী কর, উমরা স্থগিত রাখ এবং হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধ। আয়িশা (রাঃ) বলেন, আমি যখন হাজ্জ (হজ্জ) সমাপ্ত করলাম, তখন তিনি (আমার ভাই) আবদুর রহমানকে নির্দেশ দিলেন এবং তিনি তদনুযায়ী আমাকে তার বাহনের পেছন দিকে বসিয়ে তানঈম থেকে উমরা করালেন- এটা সেই উমরার বদলে, (ঋতুর কারণে) আমি যা পালন থেকে বিরত থেকে ছিলাম।

ছবি বানান