Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৮৪

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

ইবনু আবূ উমর (রহঃ) ... আয়িশা (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওনা হলাম। তিনি বললেন তোমাদের মধ্যে যে ব্যাক্তি একত্রে হাজ্জ (হজ্জ) ও উমরার ইহরাম বাঁধতে চায়, সে যেন তাই করে। আর যে ব্যাক্তি শুধু হাজ্জের (হজ্জ) ইহরাম বাধতে চায়, সেও যেন তাই করে। আয়িশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাত্র হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধলেন এবং তার সাথের লোকেরাও তাই করল। কতিপয় লোক উমরা ও হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধল এবং কতিপয় লোক শুধু উমরার ইহরাম বাঁধল। আমি উমরার উদ্দেশ্যে ইহরামকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।

ছবি বানান