Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৮৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, যিলহাজ্জ মাসের নতুন চাঁদ উদয়ের কাছাকাছি সময়ে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওনা হলাম। আমাদের মধ্যে কতক উমরার, কতক হাজ্জ (হজ্জ) ও উমরা উভয়ের এবং কতক শুধু হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধল। আমি উমরার উদ্দেশ্যে ইহরামকারীদের অন্তভুক্ত ছিলাম...... অবশিষ্ট বর্ণনা (পূর্বোক্ত) উভয়ের হাদীসের অনুরূপ। তবে উরওয়ার বর্ণনায় আছে, “আল্লাহ তা’আলা আয়িশা (রাঃ) কে তার হাজ্জ (হজ্জ) ও উমরা সমাপনের তৌফিক দিলেন।” আর হিশাম বলেন, 'এজন্য (উমরার ইহরাম পরিত্যাগ করে হাজ্জের (হজ্জ) ইহরাম বাধার কারণে তাকে) হাদী বা কুরবানীও করতে হয়নি, সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)ও পালন করতে হয়নি, সদকাও দিতে হয়নি।

ছবি বানান