Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৮৮

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, আমরা বিদায় হাজ্জের (হজ্জ) বছর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওনা হলাম। আমাদের মধ্যে কতক উমরার উদ্দেশ্যে, কতক হাজ্জ (হজ্জ) ও উমরা উভয়ের উদ্দেশ্যে এবং কতক শুধু হাজ্জের (হজ্জ) উদ্দেশ্যে ইহরাম ধাঁধল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধলেন। যারা উমরার জন্য ইহরাম বেঁধেছিল, তারা (উমরা সমাপনান্তে) হালাল হয়ে গেল। আর যারা শুধু হাজ্জের (হজ্জ), বা হাজ্জ (হজ্জ) ও উমরা উভয়ের ইহরাম বেঁধেছিল, তারা কুরবানী দিবসের পূর্ব পর্যন্ত হালাল হতে পারে নি।

ছবি বানান