Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৮৯

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, আমরা একমাত্র হাজ্জের (হজ্জ) উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে রওনা হলাম। আমরা সারিফ নামক স্থানে বা এর কাছাকাছি পৌঁছলে আমার মাসিক ঋতু শুরু হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন এবং আমি তখন কাঁদছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হায়য হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা এটা আদম (আলাইহিস সালাম) এর কন্যাদের জন্য অবধারিত করে দিয়েছেন। অতএব তুমি হাজ্জের (হজ্জ) যাবতীয় অনুষ্ঠান পূর্ণ কর, শুধূ (হায়য শেষ হওয়ার পর) গোসল না করা পর্যন্ত বায়তুল্লাহ তাওয়াফ করবে না। আয়িশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সহধর্মিনীগণের পক্ষ থেকে গরু কুরবানী করেন।

ছবি বানান