Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৭৪

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

আসমা (রাঃ) যখনই আল হাজুন (হারাম শরীফের সীমার মধ্যে মক্কার উচ্চভূমিতে একটি পাহাড়) অতিক্রম করতেন, তখনই তিনি তাকে বলতে শুনতেন, সাল্লাল্লাহু আলা রাসুলিহী (আল্লাহ তা’আলা তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুগ্রহ করুন)। আমরা তার সঙ্গে এখানে অবতরণ করেছিলাম, আমাদের বোঝা ছিল কম, বাহনের সংখ্যা অত্যল্প এবং রসদও ছিল সামান্য। আমি, আমার বোন আয়িশা (রাঃ), যুবায়র (রাঃ) এবং আরও অমুক অমুক উমরা পালন করেছিলাম। আমরা যখনই বায়তূল্লাহ স্পর্শ করলাম, তখনই ইহরাম খুলে ফেললাম। এরপর তিনি তৃতীয় বিকালে হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধলাম। অধস্তন রাবী হারুন তার রিওয়ায়াতে বলেছেন, 'আসমা (রাঃ) এর মুক্ত দাস' তিনি ’আবদুল্লাহ’ নাম উল্লেখ করেননি।

ছবি বানান