Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৭৫

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট তামাত্তু হাজ্জ (হজ্জ) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি তার অনুমতি দিলেন কিন্তু ইবনু যুবায়র তা নিষেধ করতেন। ইবনু আব্বাস (রাঃ) বললেন, এই তো ইবনু যুবায়র (রাঃ) এর মা, তিনি বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার অনুমতি দিয়েছেন। তোমরা তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা কর। রাবী বলেন, আমরা তার কাছে গেলাম, তিনি ছিলেন স্থুলদেহী এবং তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হাজ্জের (হজ্জ) অনুমতি দিয়েছেন।

ছবি বানান