মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৫২
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করলাম ...... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে এই বর্ণনায় আছে, তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করতে গিয়ে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমরা সাফা-মারওয়ার মাঝে তাওয়াফকে খারাপ মনে করি। তখন আল্লাহ তা-আলা নিম্নোক্ত আয়াত নাযিল করেনঃ “সাফা-মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। সূতরাং যে কেউ বায়তুল্লাহর হাজ্জ (হজ্জ) কিংবা উমরা পালন করে, এ দুটির মাঝে তাওয়াফ করলে তার কোন দোষ নেই।” আয়িশা (রাঃ) বলেন, তিনি এতদুভয়ের মাঝে তাওয়াফ করাকে বিধিবদ্ধ করেছেন। অতএব এতদুভয়ের মাঝে তাওয়াফ বর্জন করারঅধিকার কারো নেই।