মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৭১
তিনি বলেন, আমি উসামা ইবনু যায়দ (রাঃ) কে বলতে শুনেছিঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে প্রত্যাবর্তন করলেন। তিনি গিরিপথের নিকটে পৌঁছে বাহন থেকে নেমে পেশাব করলেন। উসামা বলেন নি যে, তিনি পানি গড়িয়েছেন (ঢেলে দিয়েছেন)। তারপর তিনি পানি চাইলেন এবং হালকাভাবে উযূ (ওজু/অজু/অযু) করলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি সালাত আদায় করবেন? বললেনঃ সালাত তো তোমার সম্মুখে। রাবী বলেন, এরপর তিনি চলতে থাকলেন এবং মুযদালিফায় পৌছলেন। এরপর মাগরিব ও ইশার সালাত আদায় করলেন।