মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৭২
উসামা ইবনু যায়দ (রাঃ) কে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর বাহনে আরোহণ করলেন, তখন আরাফাত দিবসের সন্ধ্যায় আপনারা কি করেছিলেন? তিনি বললেন, যে উপত্যকায় লোকেরা মাগরিবের সময় নিজের উটকে (বিশ্রামের জন্য) বসায়, সেখানে এলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উষ্ট্রী বসালেন এবং পেশাব করলেন। উসামা (রাঃ) বলেননি যে, পানি গড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূর পানি চেয়ে আলালেন এবং হালকাভাবে উযু করলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি সালাত আদায় করবেন? তিনি বললেন, সালাত তোমার সম্মুখে। এরপর তিনি সওয়ার হয়ে রওনা করলেন। অবশেষে আমরা মুযদালিফায় আসলাম। তিনি মাগরিবের সালাত আদায় করলেন। লোকেরা নিজ নিজ স্থানে উট বসাল কিন্তু মাল-সামান খুলল না, এমনকি ইশার সালাতে দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন। এরপর লোকেরা মাল-সামান নামাল। আমি (কুরায়ব) বললাম, ভোর হওয়ার পর আপনারা কি করলেন? তিনি (উসামা) বললেন, ফযল ইবনু আব্বাস (রাঃ) তার বাহনে (তার পেছনে) সওয়ার হলেন এবং আমি পদব্রজেকুরায়শদের অগ্রগামীদের সাথে চললাম।