মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১০০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং উসামা, বিলাল ও উসমান ইবনু তালহা হাজাবী (রাঃ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করলেন। তারপর তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন। ইবনু উমর (রাঃ) বলেন, আমি বিলালকে বের হয়ে আসলে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি বললেন, তিনি দুইটি থাম নিজের বাঁ দিকে একটি থাম ডান পাশে এবং তিনটি থাম পেছনে রেখে সালাত আদায় করলেন। তৎকালে বায়তুল্লাহ ছয়টি থামের উপর স্থাপিত ছিল।